Posts

রূপ

চোখে তোমার অশ্রু , সে তো শুধু অভিনয়। মেয়ে, তোমায় দেখলে, মনে ধরে বড়  ভয়। বাম হাতে তোমার গোলাপ ফুল সাথে দিয়েছো কাটা , ডান হাতে লিখেছো তুমি আমার মরণ গাঁথা । মুখে তোমার মধুর বচন, নিয়ত দিয়েছ সাজা, ঈশ্বরও যে ভেবে ব্যাকুল, কেন কঠিন নারীকে বোঝা? তুমিই দেখাও সুখের আশা, নিজেই ভাঙো স্বপ্ন, নিজের স্বার্থে সর্বনাশা, তবে মিথ্যে কি সব যত্ন ? তোমার প্রেমেতে অঙ্গার হয়ে শুনি তোমার নূপুরের ঝংকার এই লাগলাম মনের দরজা, কেউ পার হবে না আর এই দ্বার ।

জেলখানা ও ভালবাসার কথা

বলতে বলতে থেমে যাই, চোখের দিকে কেন তাকাই? তোকে হাজার কথার মাঝে, হাজার কাজের ফাঁকে, তোর ছোঁয়াটা খুঁজে পাই। মিষ্টি কথায় হাঁসাতাম তোকে দুষ্টু কথায় জ্বালাতাম তোকে। হাজার লোকের মাঝে থেকে খোলা জানালার পাশে বসে, কে বল তোকে আমার মতন ভালবাসে? সনপাপরি পছন্দ তোর আটকাবো যে কোথায় সে জোর। বলতে বলতে থেমে যাই, চোখের দিকে কেন তাকাই? আমি জানি পাশে তুই নাই। নতুন বাড়ির ঠিকানা আমি জানি না তবু তোর মনের শেষ সীমানা আমার ঠিকানা। তোর বারান্দার পাখিগুলো একদিন কেড়ে নেবো, যেদিন তোকে মনের জেল থেকে মুক্ত করে দেবো। এই জেলের চার দেয়ালে ভালো লাগে না তোর ছবিটা থাকলে পরে জেলখানা আর জেলখানা হত না। বলতে বলতে থেমে যাই, তোর চোখের দিকে কেন তাকাই? জানি আমি পাশে তুই নাই। ক্ষমা করিস ওরে পাখি, যতই হাঁসাই তোরে ততই কাঁদাই। আমার কথা পড়লে মনে, শুকনো ফুলের গন্ধ নিবি, তোকে নিয়ে যুদ্ধ হলে সবার সামনে আমায় পাবি। কখনো যদি মনে হয়, এই শরীরে আমি নাই, ধরে নিবি মরে গেছি অনেক দুরে চলে গেছি। তোর পায়ের ওই পায়েল বাজে মৃত দিনের সন্ধ্যা সাজে, বন্ধ ঘরে দীর্ঘশ্বাঃসে আমার দেহে রক্ত নাচে তবু তোকে ছোঁবো না, এই শেষবার প্...

ভালবাসতে ভুলে গিয়েছি

                                     ভালবাসতে ভুলে গিয়েছি                                                         -মলয় বাড়ৈ                                      আমার কষ্টগুলো পথ হারিয়েছে                                      হয়ত ভালবাসতে ভুল গিয়েছি তাই।                                      তোমার মায়াতে আর টান ধরে না,                                      কমেছে ছুঁয়ে দেখার অভিপ্রা...

শেষ চিঠি

                                                              শেষ চিঠি                                                                         - মলয় বাড়ৈ                                              তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি                                             তোমার জিজ্ঞাসু মনে প্রশ্ন তখন, কেন কেন কেন ?                                 ...

Learn Programming

Try to learn any programming language deeply then you can move to other. You should understand the concept of the program so that you can solve it with other programming language. Just you have to learn the syntax of it. Books Link

খুনি

[ বিঃদ্রঃ- লেখাটি সম্পূর্ণ কাল্পনিক। ব্যক্তি, স্থান, কাল, ঘটনা সবকিছুই লেখকের কল্পনার। বাস্তবের সাথে এর কোন মিল নেই। তাই, যদি বাস্তবের সাথে সাংঘষিক কিছু হয়ে থাকে তাহলে সেটা শুধুই কাকতালীয়] করমর্দন করল দুজন। একদমই অপরিচিত দুজন। আগে কখনই কেউ কাউকে দেখেন নি। কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে উঠল। এই ট্রেন সরাসরি বাংলাদেশে ঢুকবে। দেশী মানুষ জেনেই কথা বলতে এগিয়ে এলো। রেদুয়ান হোসেন কাজল, পেশায় লেখক। কলকাতায় এসেছিলেন ২সপ্তাহ আগে, বিশ্ব বাংলা ভাষা ও সাহিত্যের একটি নিমন্ত্রণেই আসা। আজ ফিরে যাচ্ছেন দেশে। সুবোধ, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। কলকাতায় এসেছিলেন ঘুরতে কিন্তু পেছনে লুকানো আছে অন্য গল্প। -আমার নাম কাজল। আপনার? -আমি সুবোধ। -কোলকাতায় কোন কাজে এসেছিলেন? -না, ঘুরতে । আপনি ? -বিশ্ব বাংলা ভাষা ও সাহিত্য থেকে একটা আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলাম। -আপনার পেশা? -সামান্য লেখালিখি করি আর কি। -বই পড়ার শখ থাকলেও, আপনাকে চিনি না। কি লেখেন? -কখনো প্রেম কাহিনী কখনো রহস্য। আর না চেনাটাই স্বাভাবিক, আমি তো হুমায়ুন আহমেদ নই । -আক্ষেপ করলেন ? -না, বাস্তবতা বললাম। -হুম। ট্রে...

বাংলাদেশ

শিশু কালে বাপ হারিয়ে যখন আমি এতিম হলাম, কেউ আসেনি দেখতে আমায়, অনাহারেই কাটিয়ে দিলাম। যখন আমি কিশোর ছিলাম বুটের পারায় কেঁদেছিলাম, সেনাশাসক শোষণ করে তাও তো আমি মেনে নিলাম। যৌবন আমার কেটে গেল, স্বৈরাচারীর গুলির ভয়ে। ভাইয়েরা আমার কষ্ট শুনে গনতন্ত্র ফিরিয়ে আনে। কোথায় গেল গনতন্ত্র কোথায় স্বাধীনতা, আমার বুকে কান পেতে শোন আমার মনের কথা। আমার দেশের মন্ত্রী এখনো মানুষ হইল না, বাসের নিচে ছাত্র পিষ্ট কেউ তো শোনে না। কবে আমি মুক্তি পাবো, অন্যায় কবে বন্ধ হবে। আদালত নামের হৃদপিন্ডে কেমন যেন ব্যথা লাগে। ৪৭ পেরিয়ে গেছে, মধ্য বয়সী আমি। আমার ছেলে যুদ্ধে নেমেছে, ছেলের মাঝে আমি। আর কোন ছেলে ভয় নিয়ে যেন রাস্তা বের না হয়, আর কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়।